সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলু একটি বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই দিন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এই সিদ্ধান্তে অনুমোদন জুম করেন। তারা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে, বহিষ্কৃত এই দুই নেতার সাথে আর কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক রাখা যাবে না।