সোনালী ব্যাংক পিএলসি চিফ সিকিউরিটি অফিসার (সিএসও) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে নিয়োগ দেওয়া হবে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদমর্যাদায়। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ হবে ২ বছর।
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এছাড়া প্রার্থীকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ২ লাখ ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-তে। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য এই ঠিকানায় পাওয়া যাবে।