বগুড়ার গোয়ালিগাড়ি এলাকা থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারীটির নাম সীমা মিত্র।

পুলিশ জানায়, সীমা মিত্র বগুড়ার সুলতানগঞ্জপাড়ার গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাসায় আত্মগোপন করেছিলেন। প্রয়াত ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে রাহুল গাজীর এই বাসায়ই তিনি লুকিয়ে ছিলেন। তদন্তে দেখা যায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও তৈরি করে সেগুলো নিজের টিকটক আইডিতে প্রচার করছিলেন সীমা মিত্র।

তার ব্যবহৃত ‘ভয়েজ অব ৭১’ ও ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচারিত হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সীমাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।