লালমনিরহাট সদর উপজেলার তুষভান্ডার এলাকার কেরানীপাড়ার বাসিন্দা মো. মাজেদুল ইসলাম (৪৮) সম্প্রতি অ্যাবডোমিনাল বা পেটের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের ধারণা অনুযায়ী, তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা প্রয়োজন। তবে তিনি দূরপাল্লার বাসের অনিয়মিত চালক হওয়ায় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় এই ব্যয় বহন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

স্ত্রী, নবম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে সংসার চালাতেন মাজেদুল। অসুস্থতার কারণে এখন আর নিয়মিত কাজে যাওয়া সম্ভব নয়। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। দৈনন্দিন খাবার ও চিকিৎসার খরচ মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে দেশের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন মাজেদুল ইসলাম। অর্থসহায়তা পাঠাতে চাইলে বিকাশ বা নগদ মাধ্যমে ০১৮২০২৭৩৪৮৭ ও ০১৭৫২৯৯৮৯৭২ নম্বরে যোগাযোগ করতে পারেন। ব্যাংক হিসাবে সাহায্য পাঠানোর ক্ষেত্রে হিসাবধারীর নাম এম ইউ আহমেদ, হিসাব নম্বর ৪৪০৫৭৩৪০৮৪০৯৩, সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ব্যবহার করতে হবে।