অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর খসড়া আগামী সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে, যার জন্য এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। এর আগে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করেছে।