পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে ঢাকার পক্ষ থেকে কোনো ঝুঁকি বিবেচনা করা হচ্ছে না। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রক্রিয়া নিয়ে সরকারের আস্থা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, "এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরষ্ক ইতিবাচক অবস্থান জানিয়েছে।" তিনি আরও বলেন, "সৌদি আরব ও তুরস্ক এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বাংলাদেশও বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি দেখছে না। বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।"

চীন-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এই সম্পর্কের অংশ হিসেবে শীঘ্রই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। তবে সংলাপের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে হুমায়ুন কবির স্পষ্ট করেন, "আমি বাংলাদেশি।"