ঢাকায় দুটি নতুন মেট্রোরেল রুট নির্মাণের প্রস্তাবিত ব্যয় প্রাথমিক ধারণার চেয়ে দ্বিগুণের বেশি বেড়ে গেছে। শুরুতে প্রকল্প দুটির জন্য ৯৩ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও, এখন ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি টাকার নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে। এই বাড়তি ব্যয়ের প্রস্তাবটি বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রকল্প দুটির মধ্যে একটি হলো কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পাতালপথে মেট্রোরেল। অন্যটি সাভার থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ প্রকল্প। পরিকল্পনা কমিশন প্রস্তাবটি অনুমোদন করলেই নির্মাণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।