ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট হয়েছে। সংস্কার বাস্তবায়নের দাবি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—এই জনদুর্ভোগের বিষয়গুলোতে সংসদে কঠোর অবস্থান নেওয়ার কৌশল নিয়েছে তারা।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকার পরিকল্পনা করছে। ধীরে ধীরে আন্দোলনকে বড় পরিসরে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা। সংসদের প্রথম দিনের আলোচনা ও আচরণে এই দ্বিমুখী কৌশলেরই প্রতিফলন দেখা গেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।