জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় আসার পর ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাঁর ব্যাগ টানতে গেলে তিনি রিকশা থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রনজিনা পারভীন (৫৫)-কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে।
পঞ্চগড়ে সার বণ্টনে কড়া বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ এ ৪:৫০ অপরাহ্ণ