দমদমিয়া আলোর পাঠশালায় শুরু হয়েছে ‘মাসিক মূল্যায়ন পরীক্ষা’। ২০২৬ শিক্ষাবর্ষে প্রতি মাসের শেষ দুই কার্য দিবসে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২৭ তারিখে দুইটি এবং ২৮ তারিখে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৭ তারিখে তিনটি এবং ২৮ তারিখে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিষয়ের পূর্ণমান রাখা হয়েছে ২৫ করে।

মাসিক মূল্যায়ন পরীক্ষা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। প্রতি মাসের মাসিক সিলেবাসের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে মাসিক মূল্যায়ন পরীক্ষা বেশ সহায়ক। আজ ৯৯.৭৫% শিক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

মাসিক মূল্যায়ন পরীক্ষার ২০%, প্রথম এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ২০% এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ৪০% নম্বরের ভিত্তিতে বার্ষিক রেজাল্ট গঠিত হবে।