হিমালয় অঞ্চলের হিমবাহ ধসজনিত কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা ৫৪৭ জনে উন্নীত হয়েছে। গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তে ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন। শুক্রবার বিকেলে নেপাল পুলিশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। তবে এর কিছু সময় আগে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) নিহতের সংখ্যা ৫৩৮ জন হিসেবে জানিয়েছিল।