ইতিহাসের পাতায় আজ থেকে ৮৭ বছর আগের এই দিনটি বিশ্বের জন্য এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোররাতে কোনো পূর্বঘোষণা ছাড়াই পোল্যান্ডে আকস্মিক আক্রমণ চালিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলার। ঐ সময়ে একনায়কের উগ্র জাত্যভিমান, চরম প্রতিশোধস্পৃহা আর সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষাই মূলত পুরো বিশ্বকে ঠেলে দিয়েছিল এক ভয়াবহ যুদ্ধের মুখে।