গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ৩ হাজার ৬৬৪ মেগাওয়াট লোডশেডিংয়ের তীব্রতা দেখা গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ৬২টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২০টি কেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকলে বাকিগুলো সীমিত সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। ফলে দিনের বেলায়ই লোডশেডিং বেড়ে যায়।
দেশে বর্তমানে মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে ৬৪টি সরকারি, ৭০টি বেসরকারি এবং ভারত ও চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হয় ৩টি কেন্দ্র। উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে।