২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া। পোর্তো আলেগ্রের সেই ম্যাচে নাইজেরিয়ার হয়ে খেলা মাইকেল বাবাতুন্দে নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্লাব ফুটবলে।
২০২৬–২৭ মৌসুমের জন্য ৩৩ বছর বয়সী এই উইঙ্গারকে দলে নিয়েছে আবাহনী লিমিটেড। দলের ম্যানেজার শহীদ হোসেন (স্বপন) আজ মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
.২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন বাবাতুন্দে। বসনিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৭৫ মিনিট মাঠে ছিলেন তিনি। এরপর আর্জেন্টিনার বিপক্ষে খেলেন ৬৬ মিনিট।
.চোটে মাঠ ছাড়ার আগে দলের একটি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাবাতুন্দে। চতুর্থ মিনিটে তাঁর পাস থেকে পাওয়া বলে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন আহমাদ মুসা। শেষ পর্যন্ত অবশ্য আর্জেন্টিনার কাছে ৩–২ গোলে হেরে যায় বাবাতুন্দে।
নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১১টি ম্যাচ খেলেছেন বাবাতুন্দে। ক্লাব ফুটবলে সর্বশেষ খেলেছেন আলবেনিয়ার ক্লাব কেএস পোগরাদেসিতে।
.কোচ-অধিনায়ক ছাড়াই অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন.বাবাতুন্দের পাশাপাশি আরও তিন নাইজেরিয়ান ফুটবলারকে দলে নিয়েছে আবাহনী। তাঁরা হলেন সানডে আফোলাডি, অ্যান্থনি ওকাচি ও তেনদো মেতু।
ফিফার দলবদল নিষেধাজ্ঞার কারণে নতুন মৌসুমে খেলা নিয়েই অনিশ্চয়তায় ছিল আবাহনী। শেষ পর্যন্ত তিনটি নিষেধাজ্ঞা কাটিয়ে চমক রেখেই দল সাজিয়েছে দেশের অন্যতম সফল ক্লাবটি।
.আসিয়ান কাপের জন্য ২৮ জনের প্রাথমিক দল