পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন।

সংসদে ব্রাহ্মনবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের মাধ্যমে জানতে চান, অলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। এমন চুক্তিতে যোগ দিলে দেশটি কীভাবে লাভবান হবে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ এই চুক্তিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তিনি এটিকে বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার একটি বিষয় হিসেবে উল্লেখ করেন। চুক্তিতে ঢাকা সরকারের যোগদান সম্পূর্ণভাবে সদস্য দেশগুলোর নিজস্ব ইচ্ছার ওপর নির্ভরশীল বলেও তিনি মন্তব্য করেন।

প্রায় এক বছর স্থায়ী আলোচনার পর গত ৭ আগস্ট সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন। মুসলমানদের পবিত্র শহর মক্কায় এই চুক্তি সম্পন্ন হওয়ায় এর কৌশলগত গুরুত্ব এবং সামগ্রিক তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা গড়ে উঠেছে।