বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় গত বৃহস্পতিবার সকালে তিনটি সাপের বাচ্চা দেখা গেছে। এ ঘটনায় ওই অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা সাপ তিনটিকেই মেরে ফেলেন।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানান, বৃহস্পতিবার সকালে বারান্দায় সাপের বাচ্চাগুলো লক্ষ্য করেন কর্মকর্তা ও কর্মচারীরা। পরে সেগুলো নিহত করা হয়।
সচিবালয়ের ১৮ তলার বারান্দায় সাপের বাচ্চা কীভাবে প্রবেশ করে, তা নিয়ে এখনও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে।