বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন বিষয়ে কঠোর নীতি গ্রহণ করেছে বর্তমান মার্কিন প্রশাসন, যার অংশ হিসেবে দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই ভিসাসেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।