বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। পেশাদার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা এবং জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তের পর ফুটবলপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে মাঠে তাঁর লড়াকু মানসিকতা তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে তরুণদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’–এর টাইটেল স্পনসর হিসেবে রয়েছে টেকনো বাংলাদেশ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টেকনোর বিভিন্ন পণ্য ও ব্র্যান্ডের প্রচারণায় দেখা যাবে হামজাকে। বিশেষ করে বাজারে আসা ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট, বিভিন্ন ফ্যান অ্যাকটিভেশন এবং প্রচারণামূলক কার্যক্রমে তিনি যুক্ত থাকবেন।

বাংলাদেশে টেকনো স্মার্টফোন তৈরি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর স্টপ অ্যাট নাথিং স্লোগানের সঙ্গে দারুণভাবে মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় কিছু অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।’

টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, ‘এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’