একসময় টিনের বেড়ার ছোট্ট একটি বাড়িতে বাস করতেন মংলা দাস (৫৮)। চরম অভাবের সঙ্গে লড়াই করতে ৩৫ বছর আগে ১০ হাজার টাকা ধার করে একটি চায়ের দোকান খোলেন তিনি। সেই ছোট দোকানটিই পরবর্তীতে হয়ে ওঠে তাঁর পরিবারের আয়ের প্রধান ভিত্তি।

পিতার দেখানো পথ অনুসরণ করে চায়ের ব্যবসায় যুক্ত হন ছেলে মানিক দাস (৩৮)। বর্তমানে তাঁর দোকানে প্রতিদিন এক হাজারের বেশি কাপ চা বিক্রি হয়। চা বিক্রির এই আয় থেকেই নির্মিত হয়েছে তিনতলা বাড়ি এবং সংসারে এসেছে সচ্ছলতা।