জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোরের বড়াইগ্রামের বেশ কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার টানা এবং সার্বিক রক্ষণাবেক্ষণকাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।