শেষ বিকেলে স্কোরটা ৫০০ পেরোতেই ভারত ইনিংস ঘোষণা করল। ভারতের ইনিংস শেষে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে ২ বল খেলতেই দিনে দ্বিতীয়বার বৃষ্টি-বিরতি। শ্রীলঙ্কা তখনো রানের খাতা খুলতে পারেনি। আধঘণ্টা পর আবার খেলা শুরু। ম্লান হয়ে আসা দিনের আলোতে কতক্ষণ খেলা চলবে সেটি নিয়ে তখন আলোচনা।
খেলা হতে পারল আর ১৬ বল। লঙ্কানদের আপত্তি ছিল আলোকস্বল্পতা নিয়ে। সেই আপত্তি গ্রাহ্য না করে আম্পায়াররা তবু লাইট মিটার দিয়ে মেপে খেলা চালিয়েছেন ১৬ বল । তবে এর মধ্যেই সর্বনাশ শ্রীলঙ্কার। ২ উইকেট যে পড়ে গেছে। নাইটওয়াচম্যান প্রবাত জয়াসুরিয়া বাঁহাতি স্পিনার মানব সুতারের বলে এলবিডব্লু হতেই শেষ দিনের খেলা। এর আগে ওপেনার লাহিরু উদারা প্রসিধ কৃষ্ণার বলে জয়সোয়ালের ক্যাচ হয়ে ফিরে গেছেন। শেষ বিকেলে চরম অস্বস্তিতে পড়া লঙ্কানরা দিন শেষ করেছে ২ উইকেটে ৮ রান নিয়ে।
.এর আগে হয়েছে যা হওয়ার সেটিই। ভারত আরেকবার প্রথম ইনিংস শেষ করেছে বড় স্কোর নিয়ে।
৬০০, ৬২২/৯ ডি., ৪৮৭, ৪৬২, ৫০৩/৯ ডি.—শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ পাঁচ টেস্টে ভারতের প্রথম ইনিংসের স্কোর। যার সর্বশেষটি আজই করেছে ভারতীয়রা।
.কলম্বোর এসএসসি গ্রাউন্ডে প্রসিধ কৃষ্ণা পয়েন্ট দিয়ে বাউন্ডারি মেরে ৫০০ এনে দিতেই ড্রেসিংরুম থেকে শুবমান গিলের ইশারা, ‘চলে এসো’। ১১ নম্বরে নামা কৃষ্ণার প্রথম স্কোরিং শট শেষেই ভারত যখন ইনিংস ঘোষণা করল অন্য প্রান্তে ধ্রুব জুরেল অপরাজিত ১১৫ রানে। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
ভারত দ্বিতীয় দিনটা শুরু করে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে। দিনের দ্বিতীয় ওভারেই উইকেটসংখ্যাটা ৬ হয়ে যায়। টেস্ট অভিষেকে মাত্র ৬ রান করেই আশিতা ফার্নান্ডোর বলে দ্বিতীয় স্লিপে আরেক অভিষিক্ত কামিল মিশার ক্যাচ হয়েছেন সারাংশ জৈন।
.ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটি টাকায়.জৈনের বিদায়ের পর আবার উইকেটে ফেরেন আগের দিন হাতে আঘাত পেয়ে উঠে যাওয়া ঋষভ পন্ত। লঙ্কান পেসার আশিতা ফার্নান্ডো বাউন্সার দিয়ে স্বাগত জানান পন্তকে। ডাক করেই সেই বাউন্সার সামলানো পন্ত সাত বল পরে আরেক লঙ্কান পেসার লাহিরু কুমারকে হুক করে পেয়ে যান ছক্কা। টেস্ট ক্যারিয়ারে যেটি ছিল পন্তের ১০১তম ছক্কা। তাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে ছক্কা-সংখ্যায় টেস্ট ইতিহাস তৃতীয় সেরা হয়ে যান ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান। পরে আরেকটি ছক্কা মারা পন্তের ওপরে আছেন শুধু ইংল্যান্ডের বেন স্টোকস (১৩৮) ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০৭)।
.লাঞ্চের পর প্রথম বলেই ক্যাচ তুলে যখন ফিরলেন পন্ত-জুরেলের সপ্তম উইকেটে যোগ হয়েছে ১১২ রান। পন্ত ফিরেছেন ৬৩ রানে। জুরেল তখন অপরাজিত ৫৯ রানে। এরপর টেলএন্ডারদের নিয়ে আরও ৮৪ রান যোগ করেন পাড়িক্কালের পর ভারতের ইনিংসের দ্বিতীয় সেঞ্চুরিয়ান।
.৪১ ইনিংস কম খেলেই গিলক্রিস্টের ছক্কার সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন পন্ত.ভারত ১ম ইনিংস: ১৩৮ ওভারে ৫০৩/৯ ডি. (পাড়িক্কাল ১১৭, জুরেল ১১৫*, পন্ত ৬৩, গিল ৫০, জয়সোয়াল ৪৫, জাদেজা ৪৩; আশিতা ৪/১০৬, জয়াসুরিয়া ২/১৩২, নুয়ান্থা ২/১৫৪)।.র্যাঙ্কিংয়ে বড় উত্থান বাংলাদেশের, প্রথমবারের মতো ছয়ে
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩ ওভারে ৮/২ (মিশারা ৫*; কৃষ্ণা ১/১, সুতার ১/৬)।
(দ্বিতীয় দিন শেষে)