দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকার দেশের সব জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের এ প্রশিক্ষণ দেবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। তিন মাসের প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ পরিচালনা করছে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আগামী ১ অক্টোবর ২০২৬ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস চলবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। অনলাইনে আবেদনের লিংক:https://e-laeltd.com/64-student-reg-jubo। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
.শিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন.১. প্রশিক্ষণের সময়: ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
২. প্রশিক্ষণের মেয়াদ: তিন মাস, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস।
৩. প্রশিক্ষণের সময়: মোট ৬০০ ঘণ্টা ক্লাস।
.১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।
৩. কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের অনলাইনে আবেদন করতে হবে।
.১.
অনলাইনে আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে।
২.
১৯ সেপ্টেম্বর ২০২৬ লিখিত পরীক্ষা
৩.
২০ সেপ্টেম্বর ২০২৬ মৌখিক পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসে জানানো হবে।
৪.
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এসএমএসেও প্রার্থীকে জানানো হবে।
.জাপান–আইএমএফ স্কলারশিপ, ৬ শর্তে আবেদনের সুযোগ বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের.সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে প্রার্থীদের। বৈধ আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএসে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে প্রার্থীদের।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
.স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী