এক বছর আগে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল অ্যাপোলা জেএমআই। প্রতিষ্ঠানটি নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাপোলা জেএমআইয়ের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রথম বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আমাদের লক্ষ্য সবার জন্য সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেওয়া এবং রোগীর আস্থা, নিরাপত্তা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি উন্নত স্বাস্থ্যসেবার পরিবেশ তৈরি করা। এই সাফল্য শুধু অ্যাপোলা জেএমআইয়ের একার নয়; এর পেছনে রয়েছে অসংখ্য রোগী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা–কর্মচারী, স্বাস্থ্যসেবা সহযোগী, করপোরেট পার্টনার ও শুভানুধ্যায়ীদের আস্থা, বিশ্বাস ও অবদান।’

অ্যাপোলা জেএমআই অ্যাপোলা হাসপাতাল হেলথকেয়ার নেটওয়ার্কের অংশ। নেটওয়ার্কটির ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে ৩৫০–এর বেশি ক্লিনিক ও ৭০টির বেশি হাসপাতাল। প্রতিষ্ঠানটির পথচলায় ২২ হাজারের বেশি বহির্বিভাগ, ২ হাজার ৫০০–এর বেশি অন্তর্বিভাগ ও এক হাজারের বেশি সফল অস্ত্রোপচারের সেবা প্রদান করেছে।