কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকটের মুখে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে শিলখুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শাহ আমানত ট্রেডার্স নামের ওই ডিলার বরাদ্দকৃত ৩৪০ বস্তা সার উত্তোলন করলেও কৃষকেরা তা পাননি। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গুদাম ভেঙে প্রতি বস্তা ৫০ কেজির মোট ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।

পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সংগৃহীত সারের মধ্যে ৩৩ বস্তা ফেরত এসেছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, ভূরুঙ্গামারীতে সারের মোট চাহিদা চার হাজার বস্তা হলেও বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৩২০ বস্তা।