রংপুর নগরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিদ্ধার্থ দাস (২৩) ও মুগ্ধ দাস (১৯)। পুলিশ তাদের রংপুর নগরের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে আটক করে। তাদের দুজনের বাড়ি মাছুয়াপাড়ায় এবং তারা এলাকার চিহ্নিত মাদকসেবী বলে দাবি করেছে পুলিশ।
রংপুর সিআইডির পুলিশ পরিদর্শক আবু হাসান কবির এই দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাতে কামাল কাছনার মাছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১৩) লাশ উদ্ধার করা হয়।