বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা জানান। এ সময় রুহুল কবির রিজভীকে সঙ্গে নিয়ে জহির উদ্দিন স্বপন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা ছিলেন। এছাড়া দলের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, জহির উদ্দিন স্বপন সদ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি আগে তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।