সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম রদবদল করা হয়েছে। এই পরিবর্তনের ফলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সরকার সংশ্লিষ্ট কিছু মহলে ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ঘোষিত ছয় মাসের কর্মমূল্যায়নের প্রাথমিক ফলাফল হিসেবেই এই রদবদল করা হয়েছে। অন্যদিকে, অনেকে একে শূন্য পদ পূরণ, দপ্তরের পুনর্বণ্টন এবং রাজনৈতিক সমন্বয়ের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন। এরই মধ্যে মন্ত্রিসভায় পুনরায় রদবদলের আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও এক দফা পরিবর্তন হতে পারে।
জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন
২৩ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ পূর্বাহ্ণ