রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং দুই ছেলে-মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী ও পুলিশ তাঁদের লাশের সন্ধান পান।
ঘটনাটি তদন্ত করে সিআইডি জানিয়েছে, "৩-৪ দিন আগে ডাকাতির পর গলায় রশি বা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।"
তদন্তকারী দল আরও জানায়, ওই ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং টাকা-পয়সা রাখার স্থানটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।