প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জদের (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন— তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক প্রয়োজনে তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে কেন্দ্রীয় সংরক্ষণ বিভাগে যুক্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।