রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর তালাবদ্ধ বাড়ি থেকে তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর কামালকাছনা এলাকার মাছুয়াপাড়া থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, "ঘটনাস্থলে চারটি লাশ পাওয়া গেছে। এই মুহূর্তে আমি ঘটনাস্থলেই আছি। বিস্তারিত পরে জানানো হবে।"