রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল। গতকাল শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, "রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন এ পদে থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।"