সম্পর্ক
৮ বছরের প্রেম, ঘরে এসেছে দুই সন্তান, এবার প্রেমিকা গ্যাব্রিয়েলাকে বিয়ে করলেন অর্জুন রামপাল
আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৭: ৪০
১ / ৮
বলিউড অভিনেতা অর্জুন রামপাল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
২১ আগস্ট ভারতের গোয়ার মাপুসার সাবরেজিস্ট্রার কার্যালয়ে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে নিবন্ধিত হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
বিয়ের আনুষ্ঠানিকতার সময় অর্জুন ও গ্যাব্রিয়েলাকে সাদামাটা পোশাকে দেখা যায় বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সাবরেজিস্ট্রার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
সাবেক স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
২০১৯ সালে অর্জুন ও গ্যাব্রিয়েলার প্রথম সন্তান আরিকের জন্ম হয়। চার বছর পর জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান আরিভ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
সম্পর্ক শুরুর ছয় বছর পর, ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের ঘোষণা দেন অর্জুন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
দুই সন্তান থাকা সত্ত্বেও কেন তাঁরা বিয়ে করেননি—এমন প্রশ্নের জবাবে অর্জুন বলেছিলেন, বিয়ে তাঁর কাছে মূলত ‘এক টুকরা কাগজ’। তাঁর মতে, তাঁরা এরই মধ্যে নিজেদের বিবাহিত মনে করেন এবং তাঁদের সম্পর্ক খুব স্বাভাবিকভাবেই এগিয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
অর্জুন জানিয়েছিলেন, তিনি বিয়ের বিরুদ্ধে নন। তবে তাঁর ও গ্যাব্রিয়েলার সম্পর্ক নিজেদের মতো করে উপভোগ করতে চেয়েছেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সম্পর্ক
থেকে আরও দেখুন
বর্ণিল বিয়ে
বলিউড তারকা
নকশা