দৈনন্দিন জীবনের নানা উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর গুরুত্ব দেন। রাশিভেদে আজকের (২২ আগস্ট, শনিবার) দিনটি কেমন হতে পারে, তা একনজরে দেখে নেওয়া যাক।

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
শিল্পীদের জন্য কাজের দারুণ সুযোগ অপেক্ষা করছে। তবে কর্মক্ষেত্রে কিছুটা বদনামের আশঙ্কা রয়েছে। ব্যবসার প্রতিপত্তি মজবুত হবে এবং প্রেমের ক্ষেত্রে দ্বিধাহীনভাবে এগিয়ে যাওয়া সম্ভব। সকালের পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সফল হবেন। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা থাকলেও অর্থভাগ্য অন্য দিনের তুলনায় কিছুটা খারাপ থাকতে পারে। বিদেশের ব্যবসায় লাভের সুযোগ থাকলেও পরিবারে অশুভ কিছু ঘটার সম্ভাবনা থাকায় সাবধান থাকা প্রয়োজন। তবে সামগ্রিকভাবে সম্পর্ক এবং জীবিকার দিকটি শুভ।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
আত্মবিশ্বাস হবে আজকের প্রধান শক্তি। দিনের শুরুতে ব্যবসায় কিছুটা ধকল থাকলেও মানসিক দৃঢ়তায় এগিয়ে থাকবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে সঞ্চয় বজায় থাকবে। অফিসে বসের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকা প্রয়োজন। দাম্পত্য জীবনে বিবাদের কারণে মেজাজ খিটখিটে হতে পারে। পদোন্নতির সম্ভাবনা থাকলেও আর্থিক সংকটে পড়তে পারেন। পরিবারে সদ্ভাব বজায় থাকবে, তবে দূরসম্পর্কের কারও জন্য মনঃকষ্ট হতে পারে। ব্যবসার দিকটি ইতিবাচক থাকবে।

মিথুন (২১ মে – ২০ জুন)
ব্যবসায় গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হবে এবং পরিবারে সবার সহযোগিতা পাবেন। আদালতের কাজ অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে সময় দেওয়াটাই হবে সেরা উপহার। কর্মক্ষেত্রে প্রশংসা এবং সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়বে। তবে সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ থাকলেও কথা বলার ক্ষেত্রে সংযত থাকা প্রয়োজন, অন্যথায় বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত প্রয়োজনে অন্যের সাহায্য নিতে হতে পারে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)
শত্রুর উৎপাত কমবে এবং নতুন কর্মচারীর প্রতি আস্থা বাড়বে। কাজের গতি বজায় রাখা এবং অফিসের সুযোগগুলো কাজে লাগানো উচিত। স্বাস্থ্য বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া উপকারী হবে। তবে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বন্ধুর সহযোগিতা এবং ব্যবসায়িক যোগাযোগের উন্নতি হবে। ব্যবসার জন্য অর্থসাহায্য নিতে হতে পারে। পারিবারিক বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ না করাই ভালো। নিজের বুদ্ধিতে সমস্যার সমাধান করতে পারবেন এবং সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
আকর্ষণীয় কথা ও আচরণের কারণে প্রেমের প্রস্তাব পেতে পারেন। অফিসে সবার সম্মান পাবেন এবং স্ত্রীর সঙ্গে মনের কথা ভাগ করে নিলে হালকা বোধ করবেন। পরিবারে নতুন অতিথি আগমনের সুখবর আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে সহজ যোগাযোগ বজায় থাকবে এবং নতুন বিবাহিতদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে। অর্থভাগ্য মধ্যম মানের হওয়ায় চিন্তা বাড়তে পারে। তবে পারিবারিক ভ্রমণ এবং সম্পর্কক্ষেত্র আনন্দময় হবে। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকায় চিন্তা করে কাজ করুন।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
স্ত্রীর সঙ্গে সুখ ভাগ করে নিলে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং প্রেমের গভীরতা নতুন করে অনুভব করবেন। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করে সঠিক পরামর্শ নেওয়া জরুরি। বন্ধুর সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন, অন্যথায় ভুল বোঝাবুঝি হতে পারে। দিনের শেষে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই অর্থভাগ্য ভালো। তবে পরিবারের কোনো সদস্যের কারণে বিবাদ বা সম্পর্কের ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত ক্ষেত্রে ঘরে ও বাইরে ভালো সাহায্য পাবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
ব্যবসায় নিয়মকানুন মেনে চললে ক্রেতাদের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন এবং আধুনিক ব্যবসার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটালে শান্তি পাবেন এবং প্রেমের অনুভূতি গভীর হবে। তবে আত্মীয়দের সঙ্গে ছোটখাটো কারণে বিবাদ হতে পারে। পোশাক ও গয়না কিনতে খরচ হতে পারে। পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। পরিবারের কারও জন্য সুখবর আসতে পারে এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পেশাগত কারণে দীর্ঘ ভ্রমণের কষ্ট হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং অংশীদারি ব্যবসায়িক সদস্যদের আস্থা অর্জন করবেন। শেয়ার বাজারে ধৈর্য ধরা প্রয়োজন। নতুন প্রেমের সম্পর্ক মজবুত করার এবং স্ত্রীর সঙ্গে সততা বজায় রাখার সময়। মা-বাবার সঙ্গে আনন্দময় সময় কাটবে। বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর মানুষের মূল্যবোধকে গুরুত্ব দেবেন। উপার্জনের নতুন পথ পেতে পারেন। তবে পারিবারিক ক্ষেত্রে এবং সম্পর্কের বিষয়ে খুব সাবধান থাকতে হবে, অন্যথায় বিবাদ হতে পারে। জীবিকার ক্ষেত্র অনুকূল থাকবে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং দানশীল মনোভাব মানসিক স্বস্তি দেবে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এবং বিবাহের ক্ষেত্রে নতুন অনুভূতির সূচনা হতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে এবং পরিবারে আপনার মতামতের গুরুত্ব বাড়বে। মানসিক ভারসাম্য বজায় রাখা এই জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রে ওঠানামা এবং পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে সম্পর্কক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির চাপে থাকতে হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
ব্যবসা খারাপ গেলেও বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রেমজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং লক্ষ্যের দিকে অগ্রসর হলে লাভ হবে। পড়াশোনায় দ্রুত উন্নতির কথা ভাববেন। বাড়ি ও ব্যবসার মধ্যে সামঞ্জস্য থাকবে এবং ব্যাংক ঋণের প্রতি আগ্রহ বাড়তে পারে। আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে। তবে পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে এবং সবার সঙ্গে বুঝে চলা প্রয়োজন। জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক প্রচেষ্টায় লাভবান হবেন এবং বাড়ির নির্মাণকাজ এগিয়ে চলবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে দ্বিধাহীনভাবে এগিয়ে যান; বিশেষ করে দুপুরের পর ব্যবসা আরও ভালো হবে। মন ভালো রাখার চেষ্টা করা জরুরি এবং ঋণের ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থভাগ্য ভালো থাকলেও পরিবারে কথা বলার সময় সতর্ক হতে হবে। সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হতে পারে এবং পেশাগত বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শেয়ার বাজারে প্রত্যাশা পূরণ না-ও হতে পারে, তবে ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। দাম্পত্যজীবনে সামান্য মতভেদ হতে পারে। তবে গুরুজনের সঙ্গে স্নেহ-সম্প্রীতি এবং প্রতিবেশীর সঙ্গে আস্থা বাড়বে। বন্ধুর সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং প্রিয়জনের সঙ্গে আকস্মিক দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বিশেষ প্রয়োজনে ঋণ নিতে হতে পারে। পরিবারে কোনো সমস্যা হবে না এবং ভাই-বোনের সম্পর্ক আরও মধুর হবে। নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে পারেন।

সূত্র: আনন্দবাজার