আজ ২২ আগস্ট ২০২৬। ক্রীড়াঙ্গনে আজ বড় আকর্ষণ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। এছাড়া শুরু হচ্ছে ইতালিয়ান ফুটবল লিগ সিরি ‘আ’। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচারিত হবে।

ক্রিকেট সূচি অনুযায়ী, সকাল ৬টায় ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হবে। এছাড়া বেলা ২টায় টি স্পোর্টসে বাংলাদেশ এইচপি ও নেপালের ম্যাচ দেখা যাবে।

ফুটবল প্রেমীদের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে বিকেল ৫টা ৩০ মিনিটে হাল সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ৮টায় এভারটন বনাম ক্রিস্টাল প্যালেস এবং রাত ১০টা ৩০ মিনিটে ব্রেন্টফোর্ড বনাম টটেনহামের লড়াই সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লা লিগার লড়াই চলবে বিগিন অ্যাপে। রাত ৯টায় বিলবাও-সেভিয়া, রাত ১১টা ৩০ মিনিটে ভ্যালেন্সিয়া-সেল্তা এবং রাত ১টা ৩০ মিনিটে এসপানিওল-রিয়াল মাদ্রিদ ম্যাচটি দেখা যাবে।

অন্যদিকে ডিএজেডএন চ্যানেলে রাত ১০টা ৩০ মিনিটে ইন্টার মিলান-মোনৎসা ও উদিনেসে-কোমো এবং রাত ১২টা ৪৫ মিনিটে জেনোয়া-নাপোলি ম্যাচ সম্প্রচারিত হবে।

এছাড়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টি স্পোর্টসে বিশ্বকাপ এবং বেলা ২টা ৩০ মিনিটে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে বাংলাদেশ ফুটসাল লিগের খেলা দেখা যাবে।