মিচেল স্টার্কের বিধ্বংসী সুইংয়ের সামনে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলে তৃতীয় স্লিপে বিউ ওয়েবস্টারের ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তানজিদ হাসান তামিম। আগের টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার ২ বলে কোনো রান করতে পারেননি।
ঠিক তার পরের বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট দখল করেন স্টার্ক। নিজের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শান্ত। পরপর দুই বলে তানজিদ ও শান্তকে আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। দ্রুত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ রান, যেখানে তিন ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন।