সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে মাত্র ১১ দিন আগে ওই পদে বদলি হওয়া এই চুক্তিভিত্তিক কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

এছাড়া, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।