তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে তিনজনের নাম নিশ্চিত করেছে মুক্তকণ্ঠ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। এরপরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।
সরকার ও বিএনপির সূত্র অনুযায়ী, মন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম শোনা যাচ্ছে।