বগুড়ায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক (জেলা দায়রা জজ) মারুফ হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল খালেক, তিনি শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

বগুড়া শিশু দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।