বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে শিউলি খানম স্বামী, তিন সন্তান, মা-বাবা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রয়াণে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। শায়রুল কবির খান ও তার পরিবারের সদস্যরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।