বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন' (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। এই লক্ষ্যে এসআরবি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইনের এই খসড়াটি অনুমোদিত হয়। নতুন এই আইনের মাধ্যমে র‍্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রতিষ্ঠার আইনি বিধান করা হয়েছে।