পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছাবেদা বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘৈল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাবেদা বেগম উত্তর বাঘৈল এলাকার মৃত আলী শিকদারের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ছাবেদা বেগম ছাগল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা ডাউন কপোতাক্ষ ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, "মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"