প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি পত্রের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।