প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জানা গেছে, এই বেতন বৃদ্ধি দুই ধাপে বাস্তবায়ন করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সচিব কমিটির সকল সদস্য এই চূড়ান্ত প্রতিবেদনে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন।