বাংলাদেশের তিনটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। এই জেলার মধ্যে রয়েছে নাটোর, গাইবান্ধা ও রংপুর।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া, প্রত্যাহার করা এই তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।