চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার তিন দিন অতিবাহিত হলেও রহস্য উদঘাটনে এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে অভিযোগ উঠেছে যে, গঠিত এই তিন তদন্ত কমিটির কোনো সদস্যই এখন পর্যন্ত দুর্ঘটনাস্থলে বা ওই জাহাজের কাছে পৌঁছাতে পারেননি।

এদিকে, দীর্ঘ তিন দিনের এই অচলাবস্থার পর আজ সোমবার বুয়েটের একজন অধ্যাপকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।