দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার ফলে এ রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গে নতুন ১ হাজার ৩১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৮১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গে প্রাণ হারিয়েছেন ৮১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৭ হাজার ৯৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছেন।