যেকোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা অথবা বন্দী করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। বিশেষ করে কোনো নারী এই কাজ সম্পন্ন করতে পারলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) সূত্রে এই তথ্য জানা গেছে। মেজর জেনারেল হাতামি জানিয়েছেন, সাধারণ মানুষের পক্ষ থেকে এ ধরনের আর্থিক সহায়তায় অংশ নেওয়ার জন্য বিপুলসংখ্যক অনুরোধ আসার পর এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে "মার্কিন সেনাদের লক্ষ্য করে এ কথিত অভিযানগুলো ঠিক কোথায় বা কখন চালানো হতে পারে, সে বিষয়ে সেনাপ্রধান হাতামি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।"
উল্লেখ্য, চলমান সংঘাতের মাঝে ইরানের অভ্যন্তরে মার্কিন স্থলবাহিনীর কোনো ধরনের মোতায়েন বা উপস্থিতির খবর পাওয়া যায়নি। তবে গত এপ্রিল মাসে ইরানে একটি মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত হলে ওই বিমানের পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র।