হাম ও হামের উপসর্গে গত পাঁচ মাসে শিশুমৃত্যু ৯০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে দেশে আরও ৮ শিশু মারা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ মাসে হামের উপসর্গে মারা গেছে ৮০৩ শিশু। আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ শিশু। হাম শনাক্ত হয়েছে ৭০ শিশুর। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় মারা গেছে ৬ শিশু, সিলেটে মারা গেছে ২ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পাঁচ মাসে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশু। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৭৬ শিশু। এ সময়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ শিশু।