অতিরিক্ত মুঠোফোন ব্যবহার এবং দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে বসে থাকার ফলে গুরুতর ঘাড়ের সমস্যায় ভুগেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলা। একটানা গেম খেলা এবং ভিডিও দেখার অভ্যাসের কারণে তাঁর ঘাড়ের হাড় থেকে তরল বেরিয়ে আসার মতো জটিল পরিস্থিতি তৈরি হয়।
এই সমস্যা সমাধানে চেন্নাইয়ে প্রায় ৩ লাখ রুপি ব্যয়ে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের সময় তাঁর ঘাড়ের চিকিৎসায় টাইটানিয়াম স্ক্রু ব্যবহার করা হয়েছে। দীর্ঘ ও কঠিন সময় পার করে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
নিজের এই তিক্ত অভিজ্ঞতা থেকে শাকিলা সবাইকে সতর্ক করেছেন। বিশেষ করে শিশু এবং অভিভাবকদের প্রতি তিনি প্রয়োজনের অতিরিক্ত ফোন ব্যবহার এবং অপ্রয়োজনীয় ভিডিও-গেম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।