ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক কারণে তাঁকে কারাবরণ করতে হয়েছিল। স্বাধীনতার পর শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করলেও পরবর্তীতে তিনি পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে আত্মনিয়োগ করেন।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি জেলা বিএনপির সভাপতি, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক এই যাত্রায় তিনি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এবার তিনি হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।